শিরোপা নিশ্চিত হলেও এতোটুকু কমেনি লিগের উত্তাপ। শীর্ষ চারে জায়গা করে নেবার লড়াইয়ে এগিয়ে গেছে চেলসি। লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে ব্লুরা।
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার জন্য ম্যাচটি দুদলের জন্যই ছিলো মহাগুরুত্বপূর্ণ। সেখানে অনেকটা এগিয়ে গেলো চেলসি। সেই সাথে এফএ কাপ ফাইনালের প্রতিশোধও নিলো ব্লুরা।
স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। তবে বিরতির পর ব্লুদের এগিয়ে দেন অ্যান্টোনিও রুডিগার।
ডি বক্সের ভেতর টিমো ভেরনার ফাউল করেন ওয়েসলি ফোফানা। রেফারিও পেনাল্টির সিদ্ধান্ত দিতে দেরি করেননি। স্পট কিক থেকে ব্যবধান বাড়ান জর্জিনিয়ো।
৭৬ মিনিটে ইহিয়ানাচো এক গোল শোধ করেননি ঠিকই তবে ম্যাচ বাঁচাতে পারেননি।