ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লে. জে. (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীর নথি দুদকে তলব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

অবসরপ্রাপ্ত সেনা সদস্য লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর সম্পদের তথ্য চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে স্ত্রী ও সন্তানের নামে বিদেশে বাড়ি গাড়ি ফ্ল্যাট করা ও অর্থপাচারের অভিযোগ রয়েছে। তবে তিনি সময় চেয়ে দুদকের কাছে আবেদন করেছেন বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান।

দুদকে অভিযোগ এলে নিয়ম অনুযায়ী তা কমিশনে দাখিল করা হলে অবৈধ সম্পদ ও অর্থপাচারের অভিযোগে আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।

দুদক সূত্র জানায়, অনুসন্ধানের অংশ হিসেবে বিভিন্ন সংস্থায় চিঠি দিয়ে তথ্য চাইবে দুদকের তদন্ত দল। এছাড়া প্রাথমিক অনুসন্ধানের অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান।

দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘আমার জানামতে ইনকয়ারি অফিসার ডেকেছিল এবং তার কাছে কিছু তথ্য চেয়েছিলেন এবং তিনিও তথ্য দিয়েছিলেন।’

তিনি জানান, হাসান সারওয়ার্দীর বিরুদ্ধে আসা অভিযোগটি দুদক প্রভাবিত না হয়েই কাজ করছে। তদন্ত চলছে নিয়মানুযায়ী। তারই অংশ হিসেবে হাসান সারওয়ার্দীর কাছে বিভিন্ন তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক।

এরআগে বিভিন্ন সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় সেনা কর্তৃপক্ষ ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে অবসরপ্রাপ্ত লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102