ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘লোডশেডিংয়ে সরকার পতন হবে, এটা দিবাস্বপ্ন’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৪০ বার পঠিত
Biplob-Barua-&-Nasim

বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় সরকারের নানা নির্দেশনার সমালোচনা হচ্ছে বিভিন্ন মহলে। এ নিয়ে রাজনীতির মাঠও উত্তপ্ত হয়ে উঠছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধে জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সংকটের কারণ। আর তা মোকাবিলায় সরকার আগাম ব্যবস্থা নিচ্ছে। সমস্যা আঁচ করে আগে থেকেই সংকট মোকাবিলায় ব্যবস্থা নেয়ায় সরকারের সিদ্ধান্তকে বিএনপির সাধুবাদ জানানো উচিৎ বলে মনে করেন ক্ষমতাসীনরা। তারা বলেন, লোডশেডিংয়ের কারণে সরকারের পতন হবে এটা দিবাস্বপ্ন।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া জানান, যুদ্ধকালীন সময়ে আমরা যেন নিরবাচ্ছিন্ন বিদ্যুৎ পেতে পারি, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সংকট মোকাবিলা করতে পারি, সেজন্যই প্রধানমন্ত্রী সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যায়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম জানান, ভালোকে ভাল না বলে এটাকে খারাপ বলার মধ্যে দিয়ে দেশের মানুষকে আরও বিপদগ্রস্ত করছে বিএনপি-জামায়াত। অসত্য ও মিথ্যাচার করে বিএনপি-জামায়ত মানুষের আস্থার জায়গা থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে।

নেতারা বলেন, সরকার ঘোষিত এই লোডশেডিংয়ে সরকার পতন হবে এমন চিন্তা যারা করে তাদের চিন্তায় গলদ আছে।

কারণ যুদ্ধ শেষ হলে বা এর আগেই বিকল্প উপায়ে এ সংকট দ্রুত সমাধান হবে বলেও আশা করেন আওয়ামী লীগের এ দুই নেতা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102