ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লোডশেডিং সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে: খাদ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৩৫ বার পঠিত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, লোডশেডিং সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বিদ্যুৎ ব্যবহারে সচেতন হতে হবে। এখন ঘরে ঘরে এসি ব্যবহার হচ্ছে। অযথা লাইট, ফ্যান যেন না চলে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বুধবার (৭ জুন) দুপুরে জেলার নিয়ামতপুরে বামইন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আজকের শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কর্ণধার। প্রধানমন্ত্রী শিক্ষাকে এগিয়ে নিতে প্রতিটি স্কুল-কলেজ ও মাদরাসার জন্য ভবন তৈরি করে দিয়েছেন। প্রতিটি উপজেলায় একটি করে স্কুল ও একটি কলেজ সরকারিকরণ করেছেন।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষক অনেক কষ্ট করে ফসল ফলায়। বর্তমান সরকার কৃষক বান্ধব, কৃষিকে প্রাধান্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গেলে এক শ্রেণি আছে যারা এসি রুমে বসে দাম বাড়ল বলে জিকির তোলে। অথচ ধানের দাম ২ টাকা বাড়লে চালের দাম স্বাভাবিক নিয়মেই ৩ টাকা বাড়ে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। সেই নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে ভোট দিবে। ধোঁকাবাজিতে জনগণ পা দিবে না। আগামী নির্বাচন হবে উন্নয়নের সঙ্গে অনুন্নয়নের। এসময় তিনি উন্নয়নকে এগিয়ে নিতে, ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে শেখ হাসিনার সরকারে আস্থা রাখার আহবান জানান।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার এ দেশে হবে না। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করবে। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচন করবে তিনি ক্ষমতায় যাবেন। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া এদেশের জনগণ মেনে নিবে না।

এসময় নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ আহমেদ, উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোর্শেদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102