ads
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লোহাগাড়ায় ব্যাটারিচালিত রিকশা উল্টে চালক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যাটারিচালিত রিকশা উল্টে চালক নিহত হয়েছেন। নিহতের নাম জাকারিয়া আলম মিন্টু (৩২)। বুধবার ভোরে উপজেলার পুটিবিলা নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকারিয়া পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের গুরা বইন্যা পাড়ার মো. সারওয়ার গাজীর ছেলে।

সরই ইউপি সদস্য বাবুল মিয়া জানান, ঘটনার দিন ভোরে জাকারিয়া আলম মিন্টু লামার কেয়াজুপাড়া থেকে তার ব্যাটারিচালিত রিকশায় করে পানভর্তি টুকরি নিয়ে লোহাগাড়ার আমিরাবাদে যাচ্ছিলেন। রিকশাটি নতুন বাজার এলাকায় পৌঁছার পর সড়কে থাকা গতিরোধক পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় চালক মিন্টু পানভর্তি টুকরি ও রিতশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নিজের রিকশা ও পানভর্তি টুকরির নিচে চাপা পড়ে জাকারিয়া আলম মিন্টু নিহত হয়েছেন। নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102