ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লোহাগড়ার রায়গ্রামে মামাকে পিটিয়ে হত্যা: ভাগনেসহ গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২৮ বার পঠিত

নড়াইল লোহাগড়া থানার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে ভাগনের রডের আঘাতে মামা মো. সিরাজুল ইসলাম মোল্যা (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর আগে (৫ জুলাই) বুধবার বিকেলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও লোহাগড়া থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন-নিহত সিরাজুল ইসলামের ভাগনে মো. শান্ত শেখ (২২) ও মো. সবুজ শেখ (৩০)। তারা লোহাগড়া উপজেলার রায়গ্রামের মৃত গফফার শেখের ছেলে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সিরাজুল ইসলামের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ ছিল। পূর্ব কলহের জেরে ঘটনার রাতে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সিরাজুলের বাড়ির পাশে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ওঁৎ পেতে থাকে। ভুক্তভোগী সিরাজুল কর্মস্থলে যাওয়ার সময় আসামিরা তার ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আহত মো. সিরাজুল ইসলামকে চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, সিরাজুল হত্যার ঘটনায় পুলিশ প্রধান দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে সোমবার (৩ জুলাই) রাতে লোহাগড়া উপজেলার রায়গ্রাম এলাকার মৃত মোকাদ্দেস মোল্যার ছেলে সিরাজুল ইসলাম তার ভাগ্নে শান্তর রডের আঘাতে খুন হন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বুধবার (৫ জুলাই) ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102