ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শক্তি বাড়িয়ে ‘ইয়াস’ এখন প্রবল ঘূর্ণিঝড়, দ্রুত ধেয়ে আসছে স্থলভাগের দিকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩৭ বার পঠিত

অনলাইন ডেস্কঃ দ্রুতগতিতে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ‘ইয়াস’। সেইসঙ্গে ক্রমশ বাড়াচ্ছে শক্তি। সোমবার রাতের মধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেটি, যা পরবর্তী ১২ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

ভারতের আবহাওয়া ভবনের বুলেটিনে জানানো হয়েছে, শেষ ছয় ঘণ্টায় (স্থানীয় সময় রাত ১১ টা ৩০ মিনিট পর্যন্ত) প্রায় ১০ কিলোমিটার বেগে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে ‘ইয়াস’, যা আগের থেকে অনেকটাই বেশি গতি।

আপাতত সেটি পারাদ্বীপের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৩৯০ কিলোমিটার, বালাসোরের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৪৯০ কিলোমিটার, দিঘার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে ৪৭০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে দূরে অবস্থান করছে, যা ক্রমশ শক্তি সঞ্চয় করে আগামীকাল বুধবার ভোরের দিকে উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে পৌঁছাবে। তারপর দুপুরে পারাদ্বীপ এবং সাগরের মাঝখানে বালাসোরের কাছাকাছি স্থলভাগে আছড়ে পড়বে।
উড়িষ্যার তুলনায় পশ্চিমবঙ্গে ‘ইয়াস’-এর দাপট অনেকটাই কম থাকছে। মূলত উড়িষ্যা লাগোয়া পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা নিয়ে চিন্তা বেশি।

তাছাড়া দুই ২৪ পরগনা এবং ভারতের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ‘ইয়াস’-এর দাপট মারাত্মক হবে না। ঝড়ের বেগ আমফানের মতো তীব্র হবে না।
ভারতীয় আবহাওয়া ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার বেগ কখনও কখন ঘণ্টায় ৭০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে।

মঙ্গলবার রাত এবং বুধবার ভোর থেকে উত্তর উড়িষ্যা এবং লাগোয়া পশ্চিমবঙ্গ উপকূলে ঝড়ের বেগ ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও পৌঁছে যেতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটারে ঝড়ের সম্ভাবনা আছে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ঘণ্টায় ১৪৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার বেগে ঝড় ওঠার সম্ভাবনা আছে।

সেখানে দমকা হাওয়ার বেগ কখনও কখনও ঘণ্টায় ১১০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে।

©সূত্র: হিন্দুস্তান টাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102