ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শখের বাইক কেড়ে নিল কলেজছাত্র রনির জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৫ বার পঠিত

শখের বাইক কেড়ে নিল কলেজছাত্র রনির জীবন। প্রবাসী বাবার একমাত্র ছেলেকে শখ করে কিনে দেওয়া বাইকই কাল হলো তার। বৃহস্পতিবার বিকালে যশোরের ঝিকরগাছা-বাঁকড়া সড়কের রঘুনাথনগর সাইনবোর্ড নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় রনি (১৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

এ ঘটনায় নুর ইসলাম (১২) নামের আরেক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে।

নিহত রনি উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের প্রবাসী শামসুর রহমানের ছেলে। সে বাঁকড়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।

আহত নুর ইসলাম বল্লা গ্রামের রবিউল ইসলামের ছেলে। সে বল্লা (বিএনকে) মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রনি ও নুর ইসলাম ঝিকরগাছা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ঝিকরগাছা-বাঁকড়া সড়কের রঘুনাথ নগর সাইনবোর্ড নামক স্থানে আসলে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই নিহত হয় রনি আর গুরুতর আহত হয় নুর ইসলাম। আহত নুর ইসলামকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে তিন মাস আগে রনির প্রবাসী বাবা শামসুর রহমান শখের বসে কলেজ পড়া ছেলেকে বাইক কিনে দেন। এ বাইকেই তার জীবনে কাল হয়ে অকালেই প্রাণ হারাল রনি। তার মৃত্যুতে পরিবারের চলছে শোকের মাতম।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আহত স্কুলছাত্র যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102