ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শখের মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরা হলো না হাসাবুলের

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৬৮ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাসাবুল ইসলাম (২৮) নামে এ যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ মে) বিকেলে উপজেলার উজিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসাবুল ইসলাম দামুড়হুদা উপ‌জেলার নাটুহদ ইউ‌নিয়‌নের খ‌লিশাগা‌ড়ি গ্রামের ইয়াকুব আলীর ছে‌লে। তিনি পেশায় আলমসাধু চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনার জানায়, শুক্রবার বিকেলে আলমডাঙ্গার পুরাতন মোটরাসাইকেলের হাট থেকে দেড়শ সিসির পালসার মোটরসাইকেল কেনেন হাসাবুল। সেই শখের মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় দামুড়হুদা উপজেলার উজিরপুর এলাকায় পৌঁছালে মোটরাসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি চায়ের দোকানের সামনে রাস্তায় ছিটকে পড়েন। এতে গুরুতর জখম হন তিনি। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদ‌র্শী উজিরপুর গ্রা‌মের ইকরামুল হো‌সেন জানান, মোটরসাই‌কেলযো‌গে চুয়াডাঙ্গা থে‌কে দামুড়হুদার দি‌কে যাওয়ার সময় উজিরপুর মাদরাসার অদূরে এক‌টি ইজিবাইক ওভার‌টেক কর‌তে যান হাসাবুল। এ সময় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তায় ছিটকে পড়েন।

‌নিহতের বাবা দিনমজুর ইয়াকুব আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছে‌লে হাসাবু‌লের অনেক বছ‌রের শখ পালসার মোটরসাইকেল কেনার। আমরা খে‌টে খাওয়া মানুষ, আমা‌দের‌ তো আর নতুন মোটরসাইকেল কেনার সামর্থ্য নেই। তাই ছে‌লে তার দুই বন্ধুকে নি‌য়ে আলমডাঙ্গায় পুরাতন মোটরসাইকেলের হা‌টে যায়। পছন্দমতো পালসার মোটরসাইকেল কি‌নে বা‌ড়ি ফিরছিল সে। পথে শ‌খের মোটরসাইকেলই আমার ছেলের জীবন কে‌ড়ে নিল।

দামুড়হুদা ম‌ডেল থানার সে‌কেন্ড অফিসার (এসআই) আসাদুজ্জামান জানান, হাসাবুলের মর‌দেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ম‌র্গে রাখা আছে। প‌রিবা‌রের আবেদনের প্রে‌ক্ষি‌তে এ ব্যাপা‌রে থানায় এক‌টি অপমৃত্যু মামলাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চল‌ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102