ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসপাতাল থেকে নবজাতক চুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে চারদিন বয়সী এক শিশু চুরি হয়েছে। বুধবার দুপুরে সমাজসেবা অধিদপ্তর থেকে সহযোগিতা দেওয়ার নামে অজ্ঞাত এক নারী গাইনি বিভাগ থেকে শিশুটি চুরে করে নিয়ে যায়।

সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, বিকাল পর্যন্ত শিশুটিকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ জানান, গাইনি বিভাগ থেকে নয়; ছাড়পত্র দেওয়ার পর বহির্বিভাগ থেকে নবজাতক চুরি হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বগুড়া সদরের এরুলিয়া বানদীঘি গ্রামের সৈকত হাসানের অন্ত:সত্ত্বা স্ত্রী ইতিকে (২৩) গত ৫ নভেম্বর বগুড়া শজিমেক হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। পরদিন সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি ছেলে সন্তান প্রসব করেন।

শিশুটির নানি সালেহা বেগম জানান, বুধবার দুপুরে তার মেয়ে ইতি ও রোজিনা বাচ্চাকে নিয়ে গাইনি ওয়ার্ডে বসেছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় এক নারী সেখানে আসেন। তিনি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ৫ হাজার টাকা সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এরপর খালা রোজিনা বাচ্চাকে নিয়ে হাসপাতালের নিচতলায় বহির্বিভাগে আসেন। ওই নারী বাচ্চাকে কোলে নেন ও খালা রোজিনাকে কিছু কাগজ ফটোকপি করার জন্য বাইরে পাঠান। রোজিনা ফটোকপি করতে হাসপাতালের বাহিরে গেলে ওই নারী বাচ্চা নিয়ে পালিয়ে যান। সালেহা বেগম তার নবজাতক নাতিকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, হাসপাতাল থেকে বাচ্চা চুরির ঘটনায় বিকাল পর্যন্ত মামলা হয়নি। শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102