ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৭৩ বার পঠিত

পিরোজপুর সদর উপজেলায় শত্রুতার জেরে গোলাম রসুল (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা।

আহত গোলাম রসুলকে পিরোজপুর সদরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে উপজেলার টোনা ইউনিয়নের টোনা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

আহত গোলাম রসুল খান টোনা ইউনিয়নের মূলগ্রাম গ্রামের আইয়ূব আলী খানের ছেলে।

রসুলের ভাতিজা রাসেল খান বলেন, টোনা বাজার এলাকায় একটি রাস্তায় বালু ভরাট ও সুপারি বাগান বিক্রি করা নিয়ে রসুলের সঙ্গে একই এলাকার গিয়াস, শহীদ, হাফিজুল ও জালালের বিরোধ চলছিল।
সকালে রসুল বাজারের দিকে গেলে প্রতিপক্ষের কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। একপর্যায়ে হামলাকারীরা কুপিয়ে রসুলের পা বিচ্ছিন্ন করে ফেলে। স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক আফিস আহমেদ জানান, সকালে গুরুতর অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার দুই পায়ে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এর মধ্যে শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন ছিল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ওসি আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102