ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শত্রুতা করে কৃষকের ৫০০ কলাগাছ কেটে দিল যুবলীগের কর্মীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ বার পঠিত

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে শত্রুতা করে সোয়াইবুর রহমান ইমরান নামে এক কৃষকের ৫০০ কলাগাছ কেঁটে ফেলেছে স্থানীয় যুবলীগ কর্মীরা।

শনিবার (২৮ ডিসেম্বর) এ ঘটনায় বাদি হয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রকাশ্যে ইমরানের কলাগাছ কাটার নেতৃত্ব দিয়েছেন এলাকার যুবলীগ কর্মী মুক্তার হোসেন। তার সঙ্গে অন্তত ১৫ জন উপস্থিত ছিল।

ইমরান তার লিখিত অভিযোগে বলেছেন, দীর্ঘদিন ধরেই উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর গ্রামে কলার চাষ করছিলেন ইমরান। পাশেই যুবলীগ কর্মী মুক্তার হোসেন জমি কেনেন৷ পরে কৌশলে ইমরানের জমি দখলে নেওয়ার চেষ্টা করেন তিনি। জমি দখলে বাধা দেওয়ায় তিনি প্রকাশ্য দিবালোকে কলাগাছগুলো কেঁটে ফেলেন। ভুক্তভোগী কৃষক ইমরানের অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে এ ঘটনায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ বলেন, ভুক্তভোগী বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102