ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শনিবার থেকে চলবে লালমনি এক্সপ্রেস

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৭০ বার পঠিত

লালমনিরহাট স্টেশন থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটি ও যমুনা সেতুতে কাজ চলার কারণে ছেড়ে যায়নি।

তবে শনিবার থেকে যথারীতি ট্রেনটি চলবে বলে জানিয়েছেন স্টেশনের সহকারী মাস্টার জামিল হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় স্টেশন থেকে ৪টি ট্রেন ছেড়ে গেছে। আর ২টি ট্রেন স্টেশনে প্রবেশ করেছে।

ট্রেনের যাত্রী হান্নান বলেন, সকাল থেকে কয়েকটি ট্রেন ছেড়ে গেলেও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নূরন্নবী ইসলাম জাগো নিউজকে বলেন, লালমনি এক্সপ্রেস ট্রেনের যান্ত্রিক ত্রুটি ও যমুনা সেতুতে কাজ চলার কারণে এটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়নি। আগামী শনিবার থেকে যথা সময়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

লালমনিরহাট রেলওয়ে সূত্রে জানা গেছে, সহিংস ঘটনা এড়াতে ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ৪ আগস্ট থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখে রেল মন্ত্রণালয়। তখন থেকেই রেলের অন্যান্য বিভাগের মতো লালমনিরহাট রেলওয়ে বিভাগ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102