ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শনিবার বাংলাদেশ আসছে পাকিস্তান দল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৪২ বার পঠিত

ছয় পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। আগামীকাল শনিবার ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল।

বাংলাদেশ সময় সকাল ৮টায় বাবর আজমরা ঢাকা পৌঁছাবেন। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

এর আগে প্রাথমিক সূচিতে ছিল বিশ্বকাপের ফাইনালের পর অর্থাৎ ১৬ নভেম্বর ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙে গেছে বাবর আজমদের। তাই বাংলাদেশ সফরও এগিয়ে আনল তারা।

বিমানবন্দর থেকে সরাসরি পাকিস্তান দলকে হোটেল সোনারগাঁওয়ের জৈব সুরক্ষাবলয়ে প্রবেশ করতে হবে। তবে বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে, করোনাকালের ক্রিকেটে এবারই প্রথম কোনো সফরকারী দলকে কোয়ারেন্টিন করতে হচ্ছে না। করোনা পরীক্ষায় নেগেটিভ হলে আর দুই ডোজ টিকা দেওয়া থাকলে সরাসরি শুরু হবে অনুশীলন।

বিশ্বকাপ দল থেকে আসছেন না কেবল মোহাম্মদ হাফিজ। অধিনায়ক বাবর আজম ও অলরাউন্ডার শোয়েব মালিক ৪ দিন ছুটি কাটিয়ে ১৬ নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন।

বিশ্বকাপে রিজার্ভ হিসেবে থাকা ব্যাটসম্যান খুশদিল শাহ, পেসার শাহনাওয়াজ দাহানি ও লেগ স্পিনার উসমান কাদিরকে রাখা হয়েছে বাংলাদেশ সফরের দলে। আর বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থেকে যুক্ত করা হয়েছে ইফতিখার আহমেদকে।

ঘরের মাটিতে পাকিস্তানের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী শুক্রবার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে মিরপুর শেরেবাংলায়। পরের দুই ম্যাচ ২০ ও ২২ নভেম্বর। এরপর প্রথম টেস্ট চট্টগ্রামে আর দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102