ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শপথ নিলেন ডা. প্রাণ গোপাল দত্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩ বার পঠিত

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ গ্রহণ শেষে প্রাণ গোপাল দত্ত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ তথ্য জানিয়েছেন সংসদের যুগ্মসচিব তারিক মাহমুদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। উপস্থিত ছিলেন সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও হুইপ মাহবুব আরা বেগম গিনি।

প্রাণ গোপাল দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রাণ গোপাল। এর আগে তার দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আরেকজনের মনোনয়নপত্র বাতিল হয়।

গত ৩০ জুলাই কুমিল্লা-৭ আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে গত ২ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ছয়জন প্রার্থী মনোনয়নপত্র কিনলেও জমা দেন চারজন। ১৪ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী ছালেহ ছিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

এছাড়া ১৬ সেপ্টেম্বর জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক লুৎফুর রেজা খোকন তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102