ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শপথ নিলেন পাঞ্জাব পরিষদের সদস্যরা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১২ বার পঠিত

পাকিস্তানের পাঞ্জাব পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী স্পিকার সিবতাইন খান শুক্রবার পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, জুমার নামাজের কারণে প্রায় চার ঘণ্টা দেরিতে অনুষ্ঠিত হয়েছে শপথ অনুষ্ঠান। খবর জিও নিউজের

আগামীকাল (শনিবার) গোপন ব্যালটের মাধ্যমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলে জানান পরিষদের সচিব। আজ স্পিকার ও ডেপুটি স্পিকার পদে মনোনয়নপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই করা হবে।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের পর পাঞ্জাবে সবার আগে অধিবেশন শুরু হলো।

অধিবেশনের শুরুতে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সমর্থিত (পিটিআই) প্রার্থী এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) সদস্যরা একে অপরের বিরুদ্ধে স্লোগান দেন এবং উত্তপ্ত বাক্য বিনিময় করেন।

এদিকে পাকিস্তানের সাত দশকের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন নওয়াজকন্যা মরিয়ম নওয়াজ। জোট গঠনের টানাপোড়েনের ইতি টেনে মঙ্গলবার মাঝরাতে সমোঝোতায় আসে দেশটির প্রধান দুই দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। ঐকমত্যের পর বুধবার মিটিংয়ে পিএমএল-এনের সিনিয়র সহসভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়মকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে মনোনয়ন দেন।

মনোনয়ন পেয়ে ওই দিনই ভাষণ দেন মরিয়ম। লাহোরের বক্তৃতায় পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রকাশের পাশাপাশি দেশের গরিব-দুঃখীর জন্য এক লাখ ঘর তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102