ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শপথ নিলেন ভ্লাদিমির পুতিন

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৯৮ বার পঠিত

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পরবর্তী ছয় বছরের জন্য শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার তিনি ক্রেমলিনে শপথ নেন।

এটি তার পঞ্চম শপথগ্রহণ। ইউক্রেন যুদ্ধের জেরে তার শপথ অনুষ্ঠান বয়কট করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশ। খবর রয়টার্সের।
১৯৯৯ সাল থেকেই পুতিন প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন। ইউক্রেনে সেনা পাঠানোর দুই বছরেরও বেশি সময় পর নতুন করে তার যাত্রা শুরু হলো।

৭১ বছর বয়সী পুতিন দেশীয় রাজনীতিতে আধিপত্য নিয়েই টিকে আছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে পুতিন পশ্চিমা দেশগুলোর সঙ্গে বিরোধে জড়িয়ে রয়েছেন। তার অভিযোগ, ইউক্রেনের কাঁধে চড়ে পশ্চিমারা রাশিয়াকে ভাঙতে এবং পরাজিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শপথ অনুষ্ঠানের আগে পুতিনের ঘনিষ্ঠ সের্গেই চেমেজভ রয়টার্সকে বলেন, রাশিয়ার জন্য এটি ধারাবাহিকতা, স্থিতিশীলতা- আপনি রাস্তায় যেকোনো নাগরিককে জিজ্ঞেস করতে পারেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন পুনর্নিবাচিত হয়েছেন এবং তিনি নিজের পথে চলবেন। যদিও পশ্চিমাদের সম্ভবত বিষয়টি পছন্দ নয়।

গেল মার্চে পুতিন কঠোর নিয়ন্ত্রিত নির্বাচনে বড় জয় পান। পুতিনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সি নাভালনি নির্বাচনের আগে এক কারাগারে মারা যান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার বলেন, তার শপথগ্রহণ অনুষ্ঠানে আমাদের কোনো প্রতিনিধি থাকবে না। আমরা অবশ্যই সেই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বিবেচনা করিনি। এরপরও তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হয়েছেন এবং তিনি ক্ষমতায় থাকছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102