ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শফিউল বারী বাবুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে স্বেচ্ছাসেবক দল কুয়ালালামপুর শাখা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৫৮ বার পঠিত

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি :জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির প্রয়াত সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে স্বেচ্ছাসেবক দল কুয়ালালামপুর মহানগর শাখা। মহানগর শাখার সভাপতি এম এম মোজাম্মেল হক প্রধান এর সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম বশির আলম ও স্বেচ্ছাসেবক দল কুয়ালালামপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় ক্বারী নিজামের কোরআন তেলোওয়াতের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতন। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন। টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রয়াত শফিউল বারী বাবুর সহধর্মিনী বিথীকা বিনতে হোসাইন।

আরো বক্তব্য রাখেন সোলায়মান রুবেল। মালয়েশিয়া বিএনপির সদস্য ও যুবনেতা মোঃ জসিম উদ্দিন। স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার। মালয়েশিয়া জাসাস এর সভাপতি শেখ আসাদুজ্জামান মাসুম। স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন হৃদয়। কুয়ালালামপুর মহানগর শাখার সহ-সভাপতি গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহিম, ক্লাং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল মজুমদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি’র তথ্য ও গবেষণা সম্পাদক কাউসার হামিদ হান্নান, ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আল ইমরান, প্রচার সম্পাদক মারুফ এলাহী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুজ্জামান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোস্তাফ কামাল। মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি আক্তার গাজী, সহ-সভাপতি হিমু ভূঁইয়া, মোঃ বাদশা মিয়া, ও আতাউর রহমান, যুগ্ম-সম্পাদক সোহেল মোল্লা, সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, যুগ্ম-সম্পাদক মোঃ ওয়াসিম, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ আওলাদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক ওসমান গনি।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আমজাদ হোসন মৃধা, তারেক জিয়া ঐক্য পরিষদের সভাপতি মোঃ সবুজ খান, প্রচার সম্পাদক ওবায়দুল্লাহ, মোঃ শাওন সহ আরো অনেকে।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মোঃ তালহা মাহমুদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102