ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শম্ভুগঞ্জে ট্রাকচাপায় সওজের উপ-সহকারী প্রকৌশলী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

ময়মনসিং‌হে দ্রুতগতির একটি ট্রা‌কের চাপায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-সহকারী প্রকৌশলী মো. রাসেল মৃধা (৩৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ এ‌প্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর শম্ভুগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল মৃধা সওজের নেত্রকোনা কার্যালয়ে কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলায়।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে নেত্রকোনা থেকে মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহ শহরে ফিরছিলেন রাসেল মৃধা। পথে শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় পর্যন্ত আসতেই নেত্রকোনাগামী দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ওসি আরও বলেন, চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102