ads
রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শরণখোলার লোকালয়ে বাঘ, আতংকে মাইকিং

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪১ বার পঠিত

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলার পশ্চিম রাজাপুর গ্রামে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে রাজাপুর গ্রামের ধান ক্ষেত ও মাটির রাস্তায় বাঘের পায়ের ওই ছাপ দেখেছে এলাকাবাসী। পরে বিষয়টি নিয়ে আতংক ছড়িয়ে পড়লে এলাকাবাসীকে সতর্ক থাকতে মাইকিংও করা হয়েছে।

বিষয়টি নিয়ে পশ্চিম রাজাপুর গ্রামের ছগির আকন জানান, এমাদুল হাওলাদারের বাড়ীর পাশের ধান ক্ষেত ও মাটির সড়কে আমি বাঘের পায়ের ছাপ দেখেছি।

ধানসাগর ইউপি সদস্য পশ্চিম রাজাপুর গ্রামের তালুকদার হুমায়ূন করিম সুমন বলেন, পায়ের ছাপ দেখে আমরা ধারণা করছি- বন থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার পশ্চিম রাজাপুর গ্রামে প্রবেশ করেছে। বন থেকে গ্রামের ধান ক্ষেতের দিকে রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে। গ্রামের মসজিদ থেকে মাইকিং করে গ্রামবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক জানান, ধান ক্ষেত ও মাটির সড়কে বাঘের পায়ের ছাপ দেখে আমরা নিশ্চিত হয়েছি যে- এলাকায় বাঘ প্রবেশ করেছিল। বনরক্ষী, ওয়াইল্ড টিম ও কমিউনিটি পেট্রোলিং টিমের সদস্যরা গ্রামের ধান ক্ষেত, বিভিন্ন ঝোপ-ঝাড় ও বাগানে তল্লাসী চালিয়েছে। তবে কোথাও বাঘ পাওয়া যায়নি। তারপরও আমরা সকলকে সচেতন থাকতে বলেছি। বাঘ দেখা গেলে তাকে না মেরে বন বিভাগের কর্মকর্তাদের খবর দিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, ধারণা করছি- গত রাতের কোনও এক সময় বাঘটি লোকালয়ে প্রবেশ করে। পরে আবার নদী পার হয়ে বনে চলে এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102