ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শরিয়তপুরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য বিদ্রোহী প্রাথী আবুল বাশার চোকদারকে দলীয় পদ ও সদস্যপদ থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। সেই সঙ্গে দল থেকে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশপত্র প্রেরণ করেছে জেলা কমিটি।

বুধবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় ভেদরগঞ্জ দলীয় কার্যালয়ে নির্বাচনপূর্ব মতবিনিময় সভায় দলীয় আচরণ ভঙ্গের অভিযোগ এনে আবুল বাশার চোকদারকে বহিষ্কারের ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

তিনি সেই সঙ্গে মনোনয়ন প্রত্যাশা আবেদনের বিধি এবং দলীয় শৃংখলা নীতিমালা পাঠ করেন। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত না মেনে আবুল বাশার প্রার্থী হয়ে তার অনুসারীদের সঙ্গে নিয়ে নিজেকে আওয়ামী লীগ পরিচয় দিয়ে ভোট চাচ্ছেন জগ মার্কায়। যা দলীয় নিয়ম নীতির পরিপন্থি। এ কারণেই দল থেকে তাকে বহিষ্কার করা হলো।

জানানো হয়, এরপর থেকে আবুল বাশার আর আওয়ামী লীগের কেউ নয়।

মতবিনিময় সভায় নৌকার বিজয়ে দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

উল্লখ্য, আবুল বাশারের পক্ষে ভেদরগঞ্জ আওয়ামী লীগের একাংশ নির্বাচনী প্রচারণা চালালেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি দলটি। তবে তাদের ফিরে আসার জন্য আহ্বান জানান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102