ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শরীয়তপুরে চোরাই মোটরসাইকেলসহ ইউপি মেম্বার আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৩০ বার পঠিত

শরীয়তপুরের সখিপুরে একটি চোরাই মোটরসাইকেলসহ খলিলুর রহমান (৪৮) নামের এক ইউপি মেম্বারকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ জুলাই) গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চরমাইজারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়

আটক খলিলুর রহমান চর মাইজারী এলাকার আহম্মদ মালতের ছেলে খলিলুর রহমান। তিনি কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার।

সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

সখিপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ জুলাই) সখিপুর থানার কাশিমপুর এলাকার একটি বাড়ি থেকে রাতে দুটি মোটরসাইকেল চুরি হয়ে যায়। পরে মোটরসাইকেল মালিক থানায় অভিযোগ জানালে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালাতে থাকে। চর মাইজারী গ্রামের খলিলুর রহমান এ কাজের সঙ্গে জড়িত বলে জানা যায়। তাকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে তার বাড়ি থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, আটক ইউটি মেম্বারের বিরুদ্ধে চুরির মামলা দেওয়া হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসআর/জেআইএম

সখিপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ জুলাই) সখিপুর থানার কাশিমপুর এলাকার একটি বাড়ি থেকে রাতে দুটি মোটরসাইকেল চুরি হয়ে যায়। পরে মোটরসাইকেল মালিক থানায় অভিযোগ জানালে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালাতে থাকে। চর মাইজারী গ্রামের খলিলুর রহমান এ কাজের সঙ্গে জড়িত বলে জানা যায়। তাকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে তার বাড়ি থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, আটক ইউপি মেম্বারের বিরুদ্ধে চুরির মামলা দেওয়া হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102