ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শরীয়তপুরে আগুনে পুড়ল ১৮ দোকান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বালারবাজারে আগুনে ১৮ দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। সোমবার (২৬ জুলাই) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সেলিম মিয়া।

যাদের দোকানপেড়ে গেছে- দুদু মিয়া বেপারীর দোকান, জহিরুল ইসলামের ফলের দোকান, নোয়াবের মুদি দোকান, খাজা মোল্লা ভ্যারাইটিজ, নুরে আলম ফ্যাশন, আমানুল্লাহ ফার্মেসি, গোপাল স্বর্ণের দোকান, আদু মোল্লা ইলেক্ট্রনিক্সসহ আরও ১১টি দোকান।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ২টার দিকে হঠাৎ বাজারে আগুন দেখতে পায় পাহারাদাররা। তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রথমে ডামুড্যা ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে। পরে শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসে এসে যোগ দেয়। দুই ইউনিটের ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১৮টি দোকান পুড়ে যায় এবং প্রায় ৫০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমানুল্লাহ, নূর আলমসহ কয়েকজন বলেন, লকডাউনের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানগুলো খোলা ছিল। তাদের দোকানে অনেক মালামাল ছিল। রাতে কিভাবে আগুন লাগল তা বলতে পারব না। আমরা সর্বশান্ত হয়ে গেলাম।

ইউপি চেয়ারম্যান জিতু মিয়া বেপারী বলেন, রাত ২টার দিকে বাজারে আগুন লাগে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। আমি ইউনিয়ন পরিষদ থেকে সকল দোকানদারকে তিন হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করেছি।

জেলা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. সেলিম মিয়া বলেন, রাতে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। ডামুড্যা ও শরীয়তপুর সদর দুই ইউনিট মিলে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা আসাতে দোকানদারদের প্রায় অর্ধ কোটি টাকার মালামাল বাঁচাতে সক্ষম হয়েছি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102