ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শরীয়তপুরে ট্রলারডুবি: নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

শরীয়তপুরের জাজিরার পদ্মায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম খাদিজা (৩)।

শনিবার ভোর ৪টার দিকে জাজিরার সিডার চর এলাকা থেকে ওই শিশুর লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে দুজনের লাশ উদ্ধার করা হলো।

এর আগে বৃহস্পতিবার বিকালে জাজিরা উপজেলার কৌলান মোল্লাকান্দি ঘাট থেকে আব্দুর রহমান আকন্দ নামে এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করা হয়।এ ঘটনায় এখনো শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছে।

নিহত খাদিজা বরগুনার পাতাকাটা গ্রামের শারমিন আক্তারের মেয়ে।

জাজিরা থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, জাজিরার সিডার চর এলাকায় ওই শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় জেলেরা খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়।

জানা যায়, ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। স্থানীয়রা ট্রলার ও স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আকন্দের লাশ উদ্ধার করেন। তার বাড়ি জাজিরা উপজেলার ছনখোলা গ্রামে।

বাকি ১১ জনকে জীবিত উদ্ধার করলেও শিশুসহ চারজন নিখোঁজ হয়। তবে এদের মধ্যে এক শিশুর লাশ জাজিরার সিডার চর এলাকা থেকে শনিবার ভোরে উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রলারের চালক ও তার সহকারী পলাতক রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102