ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শরীয়তপুর জেলার ডামুড্যায় স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

শরীয়তপুর জেলার ডামুড্যায় পারিবারিক কলহের কারণে মাদকাসক্ত স্বামীর হাতে আমেনা বেগম (৩০) নামের এক গৃহবধূ হত্যার অভিযোগ ওঠেছে। এতে স্বামী নজরুল ইসলাম মাদবর (৪২) কে গ্রেপ্তার করেছে ডামুড্যা থানা পুলিশ। আমেন বেগম (৩০) উপজেলা ইসলামপুর ইউনিয়নের গঙ্গাসকাঠি গ্রামের মৃত আব্দুল আজিজ মাদবরের ছোট মেয়ে। নজরুল ইসলাম মাদবর (৪২) একই ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের হোসেন আলী মাদবরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ বছর ধরে নজরুল সৌদি আরব থেকে দেশে এসেছে। দেশে আসের পর থেকেই বিভিন্ন মাদকের সাথে জড়িয়ে যায়। বিদেশের থাকাকালীনই নজরুলের স্ত্রী আমেনা বেগমকে সন্দেহের চোখে দেখত। এ নিয়ে অনেক ঝগড়া হয়। বেশ কয়েকবার রাগ করে আমেনা বাপের বাড়ি চলে যেত। গত একমাস ধরে দুজনের মধ্যে বিভিন্ন ঝামেলা চলে আসছিল। বেশ কয়েকবার আমিনার বড় ভাই কুদ্দুস আলী মিট করে দেয়। কিন্তু আজ সকালে দুজনের মধ্যে অনেক কথাকাটাকাটি হয়। পরে রুমের দরজা বন্ধ করে নজরুল আমেনাকে ঘরে থাকা কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে।

আমেনার ভাই আমিন মাদবর বলেন, গত এক মাস আগে আমি আমার বোনকে বুঝিয়ে দিয়ে যাই যাতে করে দুজনের মধ্যে আর ঝামেলা না হয়। গতকাল রাতেও এসেছি। আমি আমার বোনকে বাঁচাতে পারলাম না। নজরুল আমার বোনকে বাঁচতে দিল না।

গোসাইরহাট সার্কেল এএসপি তানভির আহমদ বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে এখানে আসি। এসে আসামি নজরুল ইসলামকে আটক করি। লাশ উদ্ধার করে শরীয়তপুর মর্গে পাঠানো হয়। হত্যার আলামত কুড়াল জব্দ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102