ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৮ দোকান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত
ফরিদপুর

ফরিদপুরের সদরপুর উপজেলা সদর বাজারে বুধবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৮টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৫ কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সদরপুর ও ভাংগা থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, স্থানীয় লোকজন, থানা পুলিশের সহযোগীতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়নন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে সংবাদিক মোশাররফ হোসেন পারভেজসহ ৫ জন আহত হয়েছে। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, রাত সোয়া ১টার দিকে বাজারের একটি কসমেটিক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে গফফার ক্লোথ স্টোর, বর্নিক কসমেটিক্সসসহ ৭টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী টিপু সুলতান মার্কেটের বাঁধন ফ্যাশন হাউসের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে সদরপুর ভাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভালেও ৮টি দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টার কারণেষ বাজারের কয়েকশ দোকান আগুনের হাত থেকে রক্ষা পায়।
বাজারের আগুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল, সদরপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102