ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে গিয়ে ইবি কর্মকর্তাদের মারামারি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে গিয়ে ইবি কর্মকর্তা সমিতি ও ইবি কর্মকর্তা অ্যাসোসিয়েশন মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের জানান, বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি ফুল দিতে শহীদ বেদিতে উঠলে একই সঙ্গে কর্মকর্তা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও ফুল দিতে বেদীতে ওঠেন। এ সময় উভয় গ্রুপের মধ্যে হাতাহাতি ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। পরে ইবি থানা পুলিশ উভয় পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার ইবি উপাচার্য শেখ আব্দুস সালাম দুই পক্ষের নেতৃবৃন্দকে ডেকে আলোচনার মাধ্যমে সমাধান করেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। তিনি সকলের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি ও কর্মকর্তা অ্যাসোসিয়েশনের মধ্যে বিরোধ চলে আসছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102