ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শহীদ মুক্তিযোদ্ধা মতিউর রহমান জাহাঙ্গীরের ৪৯তম শাহাদতবার্ষিকী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

শহীদ মুক্তিযোদ্ধা মতিউর রহমান জাহাঙ্গীরের ৪৯তম শাহাদতবার্ষিকী ৭ ডিসেম্বর। এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় ভবেরচর বাসস্ট্যান্ডে শহীদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ মুক্তিযোদ্ধা মতিউর রহমান জাহাঙ্গীরের বড়বোন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা (এমপি) শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরের বড়ভাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক হাফিজ আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মুন্সীগঞ্জ সদর সার্কেল খন্দকার আশফাকুজ্জামান, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম বীরপ্রতীক, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমাম রাজ টুলু প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে ১৯৭১ সালে ৭ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের সাথে যুদ্ধে বীর শহীদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন চৌধুরী, গজরিয়া থানার ওসি মো. রইস উদ্দিনসহ মতিউর রহমান জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102