ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাজাহানপুরে কুরবানির সময় গরুর লাথিতে প্রাণ গেল রাজমিস্ত্রির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৫ বার পঠিত
বগুড়া

বগুড়ার শাজাহানপুরে কুরবানির সময় গরুর লাথিতে নুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

ঈদের দিন বুধবার সকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের বি-ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পেশায় রাজমিস্ত্রি নুরুল ইসলাম বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি প্রায় ৩০ বছর ধরে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন।

ঈদের নামাজ আদায় শেষে তিনি বাড়ি ফেরেন। বেলা ১০টার দিকে তিনি স্বজনদের সঙ্গে গরু কুরবানি করছিলেন। জবাইয়ের জন্য মাটিতে শোয়ানোর চেষ্টা করলে গরু লাফালাফি করতে থাকে। এক পর্যায়ে গরুটি নুরুল ইসলামের পেটে লাথি দেয়।

এতে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান ও ইউপি সদস্য তাজুল ইসলাম তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, নুরুল ইসলামের মৃত্যুতে তার পরিবারে ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। আত্মীয় স্বজন ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102