শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধি; বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে সড়ক দুর্ঘটনায় মারা যান কলেজছাত্র জিহাদের (১৮) । উপজেলার বনানী কাস্টমস অফিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জিহাদ শাজাহানপুর উপজেলার সাজাপুর উত্তরপাড়া সাবদুল ইসলামের ছেলে।সে সাজাপুর-বেলপুকুর উচ্চবিদ্যালয় থেকে এবছর এসএসসি পাস করে সরকারি শাহ সুলতান হক কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।
কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল জানান, উপজেলার বনানী কাস্টমস অফিসের সামনে মহাসড়কে বগুড়াগামী মোটরসাইকেল ও ঢাকাগামী পাথর বহি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৬৫৬০) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলচালক জিহাদ ঘটনাস্থলেই মারা যান। আল সাহরিয়ার (১৮) নামে অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। ট্রাকটি আটক রয়েছে। তবে ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে।
নিহত জিহাদের স্বজনেরা জানান, শুক্রবার জুমা নামাজ শেষে বন্ধু বিয়ের ভিডিও ধারন করার জন্য ক্যামেরা আনতে সাজাপুর এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিল জিহাদ। আর এ সময় বনানীতে এই দুর্ঘটনা ঘটে।