ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শান্তর পর মুমিনুলের সেঞ্চুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্তর পর সেঞ্চুরি করলেন অধিনায়ক মুমিনুল হক।

ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম দিনে শান্তর অভিষেক সেঞ্চুরির পর দ্বিতীয় দিনে শতক পেলেন মুমিনুলও। এ নিয়ে পাঁচদিনের ক্রিকেটে নিজের ১১তম ও দেশের বাইরে প্রথম সেঞ্চুরি করলেন মুমিনুল। তৃতীয় উইকেট জুটিতে শান্ত-মুমিনুল এরইমধ্যে যোগ করেছেন দুইশোর বেশি রান। শেষ খবরে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭৮ রান।

এর আগে, টেস্টের প্রথম দিন ২ উইকেটে ৩০২ রান তুলে দিন শেষ করে সফরকারীরা। ইনিংসের শুরুতে দলীয় ৮ রানে সাইফের উইকেট হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে নাজমুল শান্তকে সঙ্গে নিয়ে ১৪৪ রানের পার্টনারশিপ গড়েন তামিম ইকবাল। সেঞ্চুরি থেকে মাত্র ১০ দূরে থাকতে ব্যক্তিগত ৯০ রানে আউট হন তামিম।

তবে নিজের প্রথম টেস্ট শতক তুলে নেন নাজমুল হোসেন শান্ত। হাফ সেঞ্চুরির দেখা পান অধিনায়ক মুমিনুল। দিন শেষে শান্ত ১২৬ আর মুমিনুল অপরাজিত থাকেন ৬৪ রানে।

লংকানদের পক্ষে বিশ্ব ফার্নান্ডো তুলে নিয়েছেন টাইগারদের ২টি উইকেট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102