ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শান্তর সেঞ্চুরি ম্লান করে নায়ক ইমন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

এক কথায় অসাধারণ এক ক্রিকেট ম্যাচ উপভোগ করলেন সমর্থকরা। আসরে শান্তর প্রথম সেঞ্চুরির পর একই ম্যাচে পারভেজ ইমনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সাথে আসরের প্রথম হ্যাটট্রিক করেছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। হাই স্কোরিং এ ম্যাচে রাজশাহীর দেয়া ২২১ রানের টার্গেট ২ উইকেটের বিনিময়ে পৌঁছে যায় ফরচুন বরিশাল।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় রাজশাহী। ৩৯ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন আনিসুল ইসলাম। তবে, প্রান্ত আগলে দাপুটে ব্যাট করতে থাকেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু, যোগ্য সমর্থন পাননি তিনি। শান্ত তুলে নেন আসরের প্রথম সেঞ্চুরি। এরপর ধস নামে তাদের ব্যাটিং লাইনআপে। শান্তর ইনিংস থামে ১০৯ রানে। এক ওভারে হ্যাটট্রিকসহ ৪ নেন কামরুল ইসলাম রাব্বি। এরপরেও ২২১ রানের বিশাল টার্গেট দাঁড়ায় বরিশালের সামনে।

জবাবে ব্যাটিংয়ে নেমে আসকিং রান রেটের সাথে পাল্লা দিয়ে ব্যাট করতে থাকেন তামিম ও সাঈফ হাসান। তবে, সাঈফ ২৭ রানে আউট হলেও প্রতাপে ব্যাট করে গেছেন অধিনায়ক তামিম ইকবাল ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার পারভেজ ইমন। ফিফটি তুলে তামিম আউট হলেও, দলকে জিতিয়ে ছেড়েছেন। বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন ইমন। ১১ বল বাকি থাকতে জয় পায় বরিশাল। সাথে ঘরোয়া ক্রিকেটে রেকর্ড ৪২ বলে সেঞ্চুরি করেন পারভেজ ইমন। এ জয়ে সম্ভাবনা টিকে থাকলো ফরচুন বরিশালের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102