ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ: মোশাররফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রদলের ওপর পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগদান শেষে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এর আগে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে প্রেসক্লাবের সামনে এই সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

ছাত্রদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরে দাঁড়িয়ে ছিল এবং বাইরে অবস্থান করছিল পুলিশ সদস্যরা। এর কিছুক্ষণ পর ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের রাস্তায় এলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

প্রেসক্লাবের মধ্যে থেকে ছাত্রদলের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও লাঠিচার্জ শুরু করে। ছাত্রদল কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

এ সময় পুলিশ-সাংবাদিকসহ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102