ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শান্তিপূর্ণ পথে সরকারের বিদায় নেওয়ার সুযোগ এখনো আছে: গণতন্ত্র মঞ্চ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৫০ বার পঠিত

গণতন্ত্র মঞ্চের নেতারা সরকারকে উদ্দেশ করে বলেছেন, সময় শেষ হয়ে যাওয়ার আগেই দম্ভ ও জেদ পরিহার করে পদত্যাগ করুন। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পথ খুলে দিন। ২০১৪ ও ২০১৮ সালের মতো আর একটি তামাশার নির্বাচনের সুযোগ দেশবাসী দেবে না। এখনো শান্তিপূর্ণ পথে বিদায় নেওয়ার সুযোগ আছে। এ সুযোগ কাজে না লাগালে গণআন্দোলনের পথে লজ্জাজনকভাবেই বিদায় নিতে হবে।

মঙ্গলবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতারা এসব কথা বলেন।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী।

আরও উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান প্রমুখ।

গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য আকবর খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- সরকার বেসামাল হয়ে পরিকল্পিতভাবে দেশকে ভয়ংকর অনিশ্চয়তা ও সংঘাত সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। এর পুরো দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।

নেতারা বলেন, আওয়ামী লীগ এখন আর জনগণের ভোটের অধিকার-গণতন্ত্রে বিশ্বাস করে না। জবরদস্তি করে ক্ষমতায় থাকতেই পছন্দ করে। নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের রাস্তাও তারা বন্ধ করে দিয়েছে। দেশ ও জনগণকে বাঁচাতে দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে গণসংগ্রামে এগিয়ে আসার ডাক দেন নেতারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় গৃহীত এক প্রস্তাবে আদা, পেঁয়াজসহ অতি আবশ্যক ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। বলা হয়- বাজার সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশের বাজারে নৈরাজ্য দেখা দিয়েছে। সভার প্রস্তাবে আগামী ৪ থেকে ৭ জুন গণতন্ত্র মঞ্চের ঢাকা থেকে দিনাজপুর রোডমার্চ সফল করার আহবান জানানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102