ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘শান্তির ফর্মুলা’ বাস্তবায়নে এবার ভারতের সাহায্য চাইলেন জেলেনস্কি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৫৭ বার পঠিত

‘শান্তির ফর্মুলা’ বাস্তবায়নে এবার ভারতের সাহায্য চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে এ সাহায্য চান তিনি। খবর আলজাজিরার।

এদিকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চাইছে ভারত— এমন সময় দুই নেতার মধ্যে এ আলোচনা হলো।

টুইটারে জেলেনস্কি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। জি-২০ জোটের সভাপতি হিসেবে দেশটির সাফল্য কামনা করেছি। আমি এ প্ল্যাটফরমেই শান্তি পদ্ধতি ঘোষণা করেছিলাম। এখন আমি সেই শান্তি পদ্ধতি বাস্তবায়নে ভারতের অংশগ্রহণের ওপর নির্ভর করছি।

বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির প্রথম সারির ২০টি দেশের জোট জি-২০। এই জোটের গত মাসের শীর্ষ সম্মেলনে যুদ্ধ বন্ধে ইউক্রেনের ১০ দফা শান্তি পদ্ধতি গ্রহণের আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি। এক বছরের জন্য এ জোটের সভাপতির দায়িত্ব পেয়েছে ভারত।

জেলেনস্কির সঙ্গে নরেন্দ্র মোদির ফোনালাপের বিষয়ে ভারত সরকার এক বিবৃতিতে বলেছে— পারস্পরিক সহযোগিতা জোরদারের সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেছেন দুই নেতা।

বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেন সংঘাত অবিলম্বে অবসানে নরেন্দ্র মোদি তার অবস্থান ‘দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত’ করেছেন। যে কোনো শান্তি প্রচেষ্টার প্রতি ভারতের সমর্থন থাকবে বলে জানিয়েছেন তিনি।

রাশিয়ার ইউক্রেনে হামলার সরাসরি নিন্দা জানায়নি ভারত। চীনের পর রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।

রাশিয়ার জ্বালানি পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। এই খাত থেকেই রাশিয়ার সবচেয়ে বেশি আর্থিক সংস্থান হয়।

চলতি মাসে প্রতি ব্যারেলের দাম ৬০ ডলারের কমে রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনে ভারত। রাশিয়ার তেলের সর্বোচ্চ এই দাম বেঁধে দেওয়া নিয়ে একমত হয়েছেন পশ্চিমারা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়ার বাজারে প্রবেশাধিকার চেয়ে ভারতও বিভিন্ন পণ্যের একটি তালিকা মস্কোকে পাঠিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102