ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে নৌকায় ভোট দিতে হবে: পরিবেশমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৯ বার পঠিত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশকে নিরাপদ রাখতে, দেশে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আর এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিতে হবে।

বুধবার (২৬ এপ্রিল) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক এবং ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বড়লেখা উপজেলার জনগণের মাঝে প্রায় ৩৭ লক্ষ টাকার চেক বিতরণ করেন পরিবেশমন্ত্রী।

পরিবেশমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি পুনরায় ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং পূর্বের ন্যায় অশান্তি শুরু হবে। বর্তমান সরকার জঙ্গি ও সন্ত্রাস নির্মূল করে দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে।
মো. শাহাব উদ্দিন বলেন, বর্তমান সরকার পদ্মাসেতুসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। এই সরকার আসার পর সকল রাস্তা পাকা হয়েছে, মাদ্রাসাসহ সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক পাকা ভবন করা হয়েছে। ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে। শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হচ্ছে।

বিশ্বে বাংলাদেশকে গরীবের দেশ হতে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মন্তব্য করেন পরিবেশমন্ত্রী।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজউদ্দীন এবং সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102