ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাবি প্রেস ক্লাব নির্বাচন : সভাপতি জুবায়ের, সম্পাদক মাসুদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব’-এর ১৭তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদের নতুন সভাপতি হিসেবে জুবায়ের মাহমুদ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন) ও সাধারণ সম্পাদক পদে মাসুদ আল রাজী (ডেইলি অবজারভার) নির্বাচিত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে দুপুর সাড়ে ১২টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওছার। এ সময় নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা এবং সহকারী অধ্যাপক সাইফুজ্জামান ভূঁইয়া, ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল ও সহকারী প্রক্টর ড. আলমগীর কবির উপস্থিত ছিলেন।

এ ছাড়া নির্বাচনে সহসভাপতি পদে রাজিব হোসেন (দৈনিক সমকাল), যুগ্ম সাধারণ সম্পাদক পদে জি এম ইমরান হোসেন (দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ পদে নাজমুল হুদা (বাংলা ট্রিবিউন), দপ্তর সম্পাদক পদে আব্দুল্লা আল মাসুদ (দেশ রূপান্তর), কার্যকরী সদস্য-১ হিসেবে নুরুল ইসলাম রুদ্র (দৈনিক কালের কণ্ঠ), কার্যকরী সদস্য-২ হিসেবে হাসান নাঈম (বাংলা নিউজটোয়েন্টিফোরডটকম), ও কার্যকরী সদস্য-৩ হিসেবে রাশেদুল হাসান (দৈনিক সুদিন) নির্বাচিত হয়েছেন।

প্রেস ক্লাবের নতুন নেতৃত্বকে তাৎক্ষণিক শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102