ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শারীরিক সম্পর্কে ব্যর্থ হয়ে স্ত্রীর আপত্তিকর ছবি-ভিডিও স্বামীকে পাঠালো প্রেমিক শান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২৯ বার পঠিত
গ্রেফতারকৃত মশিউর রহমান শান্ত- ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ এবং অন্তরঙ্গ মুহূর্তের ছবি-ভিডিও স্বামী ও ভাইকে পাঠানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মামলার পর মশিউর রহমান শান্ত নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে আখাউড়া পৌর শহরের মসজিদপাড়ার বাসিন্দা আবদুল করিমের ছেলে।

এর আগে, মঙ্গলবার রাতে মশিউর রহমান শান্তর বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা করেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী।

মামলা সূত্রে জানা গেছে, গত বছর ঐ প্রবাসীর স্ত্রীর সঙ্গে মোবাইলে পরিচয় হয় মশিউর রহমান শান্তর। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বামী বিদেশে থাকার সুযোগে ঐ নারীকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো শান্ত। এছাড়া তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করতো। এছাড়া ভিডিও কলে কথা বলার সময় দুজনের একান্ত মুহূর্তের অনেক স্ক্রিনশটও সংরক্ষণ করেছে সে। শান্ত এসব ছবি-ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে দিনের পর দিন ঐ প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল।

সম্প্রতি মশিউর রহমান শান্তর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ঐ নারী। গত ১৪ জুন তার বাবার বাড়িতে হাজির হয় শান্ত। ঐ সময় তার মোবাইলে আপত্তিকর ছবি ও ভিডিও দেখিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে সেসব ছবি-ভিডিও ঐ নারীর স্বামী ও ভাইয়ের মোবাইলে পাঠায় সে। ঘটনা জানাজানি হলে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি দেখায় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয় শান্ত। পরে ঐ নারী থানায় উপস্থিত হয়ে মামলা করলে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে মশিউর রহমান শান্তকে।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান, ভুক্তভোগী নারীর মামলায় রাতেই শান্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

#ডেইলি বাংলাদেশ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102