শারীরিক সম্পর্কে রাজি না হওয়ার অভিযোগে ভারতে এক গৃহবধূকে গুলি করে হত্যা করেছেন তার স্বামী। শুধু তাই নয়, স্ত্রীকে হত্যার পর তিন শিশু সন্তানকেও খালের পানিতে ফেলে দিয়েছেন পাষণ্ড ওই বাবা।
উত্তরপ্রদেশ রাজ্যের মুজাফফরনগরের বাসেদি গ্রামে গত মঙ্গলবার এ নৃশংস ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত ১৫ দিন ধরে স্ত্রী ডলির (৩৬) সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করেন পাপ্পু কুমার (৩৭)। কিন্তু রাজি না হওয়ায় স্ত্রীকে গুলি করে হত্যা করেন তিনি। এরপর কোলের তিন শিশু সন্তানকে খালের পানিতে ফেলে দেন। তাদের এখনও খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ তিন শিশু হলো- সোনিয়া (৫), ভানস (৩) ও ১৫ মাস বয়সী হারশিতা।
এ ঘটনায় পুলিশ পাপ্পুকে গ্রেফতার করেছে।
পুরকাজি পুলিশ স্টেশনের পরিদর্শক দেশরাজ সিং বলেন, স্ত্রীকে হত্যার পর সন্তানদের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায় পাপ্পু। পরে তাকে গ্রেফতার করা হয়। তবে তিন শিশু সন্তানের লাশ এখনও খুঁজে পাওয়া যায়নি।