ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শার্শায় ট্রাক্টরচাপায় কিশোর নিহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১০৫ বার পঠিত

যশোরের শার্শায় মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে নিরব হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (৪ মার্চ) বিকেলের দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের জোহরা তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব হোসেন উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের শাহিন হোসেনের ছেলে ও ট্রাক্টর চালক ছিলেন।

টেংরা গ্রামের ইউপি সদস্য মোজাম গাজী জাগো নিউজকে জানান, নিরব ট্রাক্টরে করে মাটি বহনের কাজ করেন। ঐদিন নিরব হোসেন ট্রাক্টরে মাটি বহন করে নিজে চালিয়ে জামতলার দিকে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় বিপরীতমুখী যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর থেকে সড়কে পড়ে যান। এসময় সে নিজের ট্রাক্টরের চাকার নিচে পড়লে ঘটনাস্থলেই মারা যায়।

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্ধার্থ সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার পূর্বক ট্রাক্টরটি জব্দ করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপেক্ষিতে মরদেহটি ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু হয়েছে বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102