ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শার্শার বাগুড়ী বেলতলা গ্রাম থেকে স্কুল ছাত্রী অপহরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাগুড়ী বেলতলা গ্রাম থেকে পূর্ণিমা দাস (১৩) নামের এক স্কুল ছাত্রীকে অপহরন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুর্ণিমা দাস ওই গ্রামের রবিন দাসের মেয়ে ও বাগআঁচড়া মহিলা হাইস্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রুমা খাতুন ও আকবর হোসেন নামে এক দম্পতি তাকে অপহরন করে নিয়ে যায় বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ছাত্রীর পিতা রবিন দাস জানান, ১৫ দিন পূর্বে আকবর হোসেন তার স্ত্রী রুমা খাতুনকে সাথে নিয়ে বাগুড়ী বেলতলায় তার বোন জামাই আবেদ আলীর ছেলে অজিহার রহমানের বাড়িতে আশ্রয় নেয়। সে এখানে ঘর মিস্ত্রীর কাজ করত। রবিন দাস অজিহারের প্রতিবেশী হওয়ায় আকবর হোসেন ও তার স্ত্রী রবিন দাসের বাড়িতে নিয়মিত যাতায়াত করতো। সে সুবাদে এ দম্পতির সাথে সখ্যতা গড়ে ওঠে রবিনদের।

বৃহস্পতিবার সকালে রবিন ও তার স্ত্রী চপলা বাড়ি না থাকার সুযোগে আকবর ও তার স্ত্রী রুমা কৌশলে স্কুল ছাত্রী পূর্ণিমাকে অপহরন করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে পাশর্^বর্তী বাড়ির অজিহার রহমান তার পরিবার পরিজন নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে শার্শা থানায় অভিযোগ করা হয়েছে বলে স্থানীয় ইউপি মেম্বর নাসির উদ্দীন জানিয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102