ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শার্শায় শ্বশুর বাড়িতে প্রবাসীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় শ্বশুর বাড়িতে মালয়েশিয়াফেরত এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃতের স্বজনরা অভিযোগ করছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছে শ্বশুর বাড়ির লোকজন।

সোমবার (২৬ জুলাই) রাত ৯টা পর্যন্ত নিহত শরিফুল ইসলামের (৩৫) লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে ছিল বলে জানান উপজেলার সামটা গ্রামের স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া।

নিহত শরিফুল ইসলাম শার্শা উপজেলার সামটা গ্রামের হানেফ মোড়লের ছেলে। তার শ্বশুর আবুল হোসেন হোসনার বাড়ি একই জেলার অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা শাহিনপাড়া গ্রামে।

শরিফুলের স্ত্রী শিল্পী বেগমের দাবি, রোববার গভীর রাতের কোনো এক সময় তার স্বামী ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তবে শরিফুলের বাবা হানেফ মোড়ল অভিযোগ করে বলেন, ‘ছেলে বিদেশ থেকে বউয়ের কাছে টাকা পাঠাতো। দেশে এসে পাঠানো টাকার হিসেব চাইলে তাদের সংসারে বিভিন্ন সময় এ নিয়ে অশান্তি লেগে থাকতো। আর শরিফুল বিদেশ যাওয়ার পর শিল্পী তার বাবার বাড়ির এলাকায় পরকীয়ায় জড়িয়ে পড়ে। ওই টাকা হাতাতে এবং পরকীয়া পাকাপোক্ত করার জন্য পরিকল্পিতভাবেই আমার ছেলেকে হত্যা করা হয়েছে।’

নিহত শরিফুলের মা সামছুন্নাহার সামু ছেলের মৃত্যুর সংবাদ শোনার পর থেকে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন আর প্রলাপ করছেন। সামু বলেন, ‘আমার ছেলে কালকে (রোববার) শ্বশুরবাড়ি গেল। ও আত্মহত্যা করতি পারে না। ওরা বালিশ চাপা দিয়ে মেরেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

শরিফুলের মামা আকবর আলী বলেন, ‘আমার ভাগ্নে ১৭-১৮ বছর মালয়েশিয়ায় ছিল। গত বছরের আগস্ট মাসে সে দেশে ফিরেছে। করোনার কারণে আর যেতে পারেনি। ওখান থেকে বউয়ের কাছে টাকাসহ ১০ ভরি স্বর্ণ পাঠায়। এসব নিয়ে সে বাবার বাড়ি চলে যায়। সে বউ আনার জন্যেই গেল। আমরা সেখানে লাশ আনতে গেলে বাড়িতে কাউকে পাইনি। তারা আমাদের দেখে সবাই পালিয়েছে।’

এদিকে অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠাই। এটি আত্মহত্যা না হত্যা সেটি এখনই বলা সম্ভব না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102