ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শার্শা-বেনাপোলে ১১৬৪ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে এক হাজার ১৬৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় এক পাচারকারীকে আটক করা হয়।

সোমবার (২৫ জানুয়ারি) ভোরে শালকোনা বিজিবি ক্যাম্পের সদস্যরা শার্শার শিকারপুর সীমান্তের নারিকেলবাড়িয়া গ্রামের একটি ভেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে সোমবার সকালে বেনাপোলের রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ রঘুনাথপুর গ্রামের ইয়ানুরের ছেলে শাহীন (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

বিজিবি জানায়, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল এনে সীমান্তে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্য পাচারকারীরা ভারত সীমান্তে পালিয়ে গেলেও শাহীন আটক হয়।

শিকারপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল মালেক ফেন্সিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102