ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শার্শা সীমান্তে সোয়া দুই কোটি টাকার স্বর্ণ জব্দ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৩৪ বার পঠিত

বেনাপোলের শার্শার শালকোনা সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বিস্কুট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার শালকোনা সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণের চালান জব্দ করা হয়।

পলাতক ব্যক্তি হলেন- শার্শা উপজেলার শালকোনা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে তারিকুল ইসলাম তারেক (৪০)।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শালকোনা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তির গতিরোধ করা হয়। এসময় তিনি তার হাতে থাকা ব্যাগটি সরিষা ক্ষেতে ফেলে ভারতীয় সীমান্তে দৌড়ে পালিয়ে যায়। ব্যাগটি উদ্ধার করে তার মধ্যে থেকে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বিস্কুট পাওয়া যায়। জব্দকৃত এ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৭ লাখ টাকা।

জব্দকৃত স্বর্ণ শার্শা থানায় জমা দেওয়া হবে এবং পলাতক ব্যক্তির নামে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102