ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শালাকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে কারাগারে দুলাভাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

আগ্নেয়াস্ত্র দিয়ে শালাকে ফাঁসাতে গিয়ে কারাগারে গেলেন সহযোগীসহ দুলাভাই। বৃহস্পতিবার (১৮ মার্চ) গভীর রাতে গাংনীর দেবীপুর গ্রাম থেকে গ্রেফতার করে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরা হচ্ছেন, মেহেরপুরের গাংনী উপজেলার মুন্দা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাহেদুল ইসলাম (২২) ও একই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে মুসতাকিন (১৮)।

জানা গেছে, রাহেদুল ইসলামের সঙ্গে গাংনীর দেবীপুরের খোরশেদ আলমের বোনের বিয়ে হয় সাত বছর আগে। রাহেদুলের সাথে বনিবনা না হলে তিন মাস আগে খোরশেদ আলম তার বোনকে বাড়িতে নিয়ে আসেন। এতে রাগান্বিত হয়ে খোরশেদকে ফাঁসাতে তার ঘরে আগ্নেয়াস্ত্র রেখে পুলিশে খবর দেয় রাহেদুল ও তার সঙ্গী মুসতাকিম।

খোরশেদের ঘরে গাজা রয়েছে বলে পুলিশকে খবর দিলে বামন্দী ক্যাম্প পুলিশের এসআই আবুল খায়ের ও এএসআই শরিফুল বিষয়টি তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখতে পান। বিষয়টি গাংনী থানার ওসিকে জানানো হলে দুই সোর্সকে কৌশলে ডাকতে বলেন তিনি। দুজনকে ধরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁসানোর কথা স্বীকার করলে তাদেরকে গ্রেফতার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, ‘দুই সোর্সকে কৌশলে জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্র রাখার বিষয়টি স্বীকার করায় তাদের গ্রেফতার করা হয়। পরে সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102