সুনামগঞ্জে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার মূল হোতা স্বাধীনসহ ৩০ আসামির রিমান্ড শুনানি আগামীকাল ধার্য করেছেন আদালত।
কোর্ট ইন্সপেক্টর জানান, দুপুরে শুনানির এ দিন ঠিক করেন আদালত। আগামীকাল আসামিদের ফের হাজিরের নির্দেশনা দেয়া হয়। মূল আসামি স্বাধীনের ১০ দিন এবং বাকি ২৯ আসামির ৫ দিন কোরে গতকাল রিমান্ডের আবেদন করা হয়।
এদিকে আগামীকাল শাল্লার ঘটনাস্থল পরিদর্শনে যাবে ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ একটি প্রতিনিধি দল।
মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করায় গত বুধবার শাল্লার নোয়াগাঁওয়ের বাড়ি ও মন্দিরে হামলা করে দুর্বৃত্তরা।