নেত্রকোণার মোহনগঞ্জে শাশুড়িকে নিয়ে পালিয়ে বিয়ে করার ঘটনায় শ্বশুরের করা মামলায় সাজাপ্রাপ্ত জামাই আয়াতুল ইসলামকে (৩৩) ৯ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জেলার আটপাড়া উপজেলার কৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একই গ্রামের মতি মিয়ার মেয়ে মরিয়মকে বিয়ে করে আয়াতুল। এক পর্যায়ে শাশুড়ি ও মেয়ে জামাইয়ের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। পরে শাশুড়িকে নিয়ে পালিয়ে সিলেটে চলে যান আয়াতুল। সেখানে বিয়ে করে তারা একত্রে বসবাস করতে শুরু করেন।
এ ঘটনায় শ্বশুর মতি মিয়া বাদী হয়ে আয়াতুলকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সম্প্রতি এ মামলার রায় ঘোষণা করেন আাদালত।
মোহনগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আয়তুলকে আদালতে পাঠানো হয়েছে।