ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাস্তি নয় সচেতনতা বাড়াতে কাজ করছে সেনাবাহিনী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

বগুড়া সেনানিবাসের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম বাহাউদ্দিন বলেছেন, লকডাউন মানাতে শহরের পাশাপাশি গ্রামেও কাজ করছে সেনাবাহিনী। মানুষকে ব্যক্তিগতভাবে সচেতন করতে কাজ করছে সেনাবাহিনীর পেট্রোল টিম।

সোমবার (৫ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় লকডাউন পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে শাস্তির পরিবর্তে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে সেনাবাহিনী। ব্যক্তি সচেতনতা বাড়ালেই এ পরিস্থিতির উন্নতি হবে। করোনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার পরিকল্পনা আমাদের রয়েছে।

এ সময় লে. কর্নেল সায়েম চৌধুরী, মেজর মঈনুল আলম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ও পুলিশ সুপার হাসিবুল আলম উপস্থিত ছিলেন। এর আগে, সেনা সদস্যরা বাজার স্টেশন এলাকায় বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে পরামর্শ দেন ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102