ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাহজালালে মালয়েশিয়াগামী কর্মীদের হাহাকার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৭১ বার পঠিত

মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী বাংলাদেশিদের জন্য বন্ধ হচ্ছে দেশটির শ্রমবাজার। ১ জুন থেকে আর কোনো বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

এমন অবস্থায় শুক্রবার (৩১ মে) সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছেন মালয়েশিয়াগামী শ্রমিকরা। দিনভর কষ্ট করে রাতেও ফ্লাইটের আশায় বিমানবন্দরে মানবেতর অবস্থায় রয়েছেন কয়েকশ যাত্রী। কেউ কেউ টিকিট কেটে এসেছেন, কেউবা আবার টিকিট ছাড়াই সেখানে অপেক্ষা করছেন।

শুক্রবার রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন চিত্র দেখা যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মালয়েশিয়াগামী সাতটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। সন্ধ্যা সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও একটি বিশেষ ফ্লাইট যায়।

মালয়েশিয়ার বিমানবন্দরে হাজারো বাংলাদেশি কর্মীর অপেক্ষা
বিমানবন্দরে যাত্রীরা বলছেন, কেউ কেউ দুদিন থেকে অপেক্ষা করছেন। কেউবা আবার আজ সকাল থেকে বিমানবন্দরে এসে বসে আছেন।

তাদের ভাষ্য, এজেন্সি থেকে তাদের এয়ারপোর্টে আসতে বলা হয়েছে। তাদের কেউ কেউ টিকিট কেটেছেন, আবার অনেকে টিকিট না থাকা সত্ত্বেও চলে এসেছেন।

তারা জানান, মালয়েশিয়া যাওয়ার নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও বিশেষ কোনো ফ্লাইটে যদি তাদের পাঠানোর ব্যবস্থা করা হয়, সেই আশায় অপেক্ষা করছেন।

আরিফুল নামে এক যাত্রী বলেন, ‘টিকিট আছে, সকাল থেকে খাওয়া নেই, বিশ্রাম নেই। সর্বশেষ বিশেষ ফ্লাইটেও যেতে পারিনি। আমরা তো বুঝি না কয়টায় ফ্লাইট। আমাকে গতকাল (বৃহস্পতিবার) থেকে তিনবার সময় দিয়েছে। একবার বলে ভোর ৫টায় ফ্লাইট, আবার বলে বিকেল ৪টায়, এভাবে বলে বলে অপেক্ষা করাচ্ছে। আমার সঙ্গে থেকে আমার পরিবারও কষ্ট পাচ্ছে।’

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত হালদার জাগো নিউজকে বলেন, ‘অসাধু এজেন্সিগুলো যাত্রীদের ভোগাচ্ছে। তারা টিকিট পায়নি, তবুও বিমানবন্দরে যাত্রীদের এনে হয়রানি করছে। আমরা খবর পেয়েছি, তারা ফ্লাইটের আশায় বসে আছেন। টিকিট কাটতে পারেনি শুধু শুধু যাত্রীদের দুঃস্বপ্ন দেখাচ্ছে। আমাদের নির্দেশনা ছিল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কেউ যেন টিকিট না কাটে। অনেকে ৬০ হাজার টাকার টিকিট এক লাখ ২০ হাজার দিয়ে কেটেও যেতে পারছে না।’

জানা গেছে, যারা সরকারিভাবে মালয়েশিয়ার কর্মীভিসা পেয়েছেন তাদের এ বছরের ৩১ মের মধ্যে প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে দেশটির সরকার। এ বিষয়ে গত ১৬ মে পত্রিকায় জরুরি বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সবাইকে জানালেও বাংলাদেশে অবস্থানরত অনেক প্রবাসী কর্মী জানতেন না। পরে মে মাসের ২০ তারিখের পর বিষয়টি জানাজানি হলে মালয়েশিয়ায় যাওয়ার তাড়াহুড়ো পড়ে যাওয়ায় ফ্লাইটের সংকট দেখা দেয়। ফলে অনেক প্রবাসীর মালয়েশিয়া যাওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102