ads
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কেজি সোনা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

অদ্য ০৪/০৩/২০২১ খ্রি: তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম কর্তৃক সৌদি আরব থেকে আগত একজন যাত্রীর নিকট হতে ৫.২২০ কেজি স্বর্ণ উদ্ধার ও আটক করা হয় যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ২০ লক্ষ টাকা।

কমিশনার, কাস্টম হাউস, ঢাকার নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ০৩/০৩/২০২১ তারিখ আনুমানিক রাত ১১:০০ টায় সৌদি আরব থেকে আগত ফ্লাইট নং SV 804 এর মাধ্যমে আসা যাত্রীর কাছে থাকা কালো রংএর ছোট একটি ব্যাগ থেকে সবমোট ৫.২২০ কেজি স্বর্ণ উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ২০ লক্ষ টাকা।

পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম আবুল খায়ের, বাড়ি কুমিল্লা জেলায়।

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে এবং যাত্রী কে থানায় সোপর্দ করা হবে। ফৌজদারী মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102